বিদায় বলছেন হগার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ টেস্ট খেলেছেন পাঁচ বছর আগে, ওয়ানডে সাত বছর। আন্তর্জাতিক ক্রিকেটে বিস্মৃত হয়ে যাওয়া ম্যাথু হগার্ড এবার থামছেন প্রথম শ্রেণীর ক্রিকেটেও। চলতি কাউন্টি মৌসুমই তাঁর শেষ, কাল জানিয়ে দিলেন ৬৭ টেস্টে ২৪৮ উইকেট নেওয়া ইংল্যান্ডের এই সুইং বোলার। কাউন্টিতে লিস্টারের হয়ে শেষ ম্যাচ খেলবেন ২১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হ্যাম্পশায়ার। এএফপি।