বিদায় বললেন জোন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায় নিলেন সাইমন জোন্স। ইংল্যান্ডের ২০০৫ অ্যাশেজ পুনরুদ্ধারের অন্যতম নায়ক এ সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন গত বৃহস্পতিবার। ৩৪ বছর বয়সী জোন্স এ মৌসুমের শেষ নাগাদ চুক্তিবদ্ধ কাউন্টি দল গ্ল্যামরগনের সঙ্গে। প্রথম শ্রেণীর ক্রিকেট আর খেলবেন না বলে দিলেও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন। ২০০৫ অ্যাশেজে খেলা পাঁচ ইংলিশ বোলারের মধ্যে জোন্সই সর্বশেষ খেলোয়াড় যিনি কাউন্টি ক্রিকেটে নিয়মিত ছিলেন। চোটের কারণে ২০০৫ অ্যাশেজের চতুর্থ টেস্ট দল থেকে ছিটকে পড়েন জোন্স। পরে আর তাঁর ফেরা হয়নি ইংল্যান্ড দলে। জোন্সের আগে গত বুধবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন ২০০৫ অ্যাশেজের আরেক নায়ক ম্যাথু হগার্ড। ওয়েবসাইট।