বিদায় বললেন মার্টিন

যতটা না বোলিং, তার চেয়েও মানুষ তাঁকে বেশি মনে রাখবে তাঁর ব্যাটিংয়ের কারণে। এই যুগে যখন টেল-এন্ডাররাও টুকটাক রান করেন, তখন ১০৪ টেস্ট ইনিংসে ২.৩৬ গড়ে ১২৩ রান। কিছুটা অবিশ্বাস্য বৈকি! ‘খাঁটি ১১ নম্বর’ ক্রিস মার্টিন আরেকটা জায়গায় অনন্য। টেস্টে সবচেয়ে বেশি ‘পেয়ার’ তো নিউজিল্যান্ডের এই পেসারেরই (৭)। পেছনে ফেলেছেন চার পেয়ারের ওয়ালশ, ডিলন, চন্দ্রশেখর, মুরালিধরন, আতাপাত্তুদের। সবচেয়ে বেশি ‘শূন্যের’ তালিকায় ওয়ালশের (৪৩) ঠিক পেছনেই ছিলেন মার্টিন (৩৬)। তবে তাঁর এই ‘বিনোদন-জোগানো’ ব্যাটিং আর দেখা যাবে না। গত পরশু ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন এই ৩৮ বছর বয়সী পেসার । ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্ট ক্রিকেটে। এরপরই টেস্টে কিউই পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন। চোট আর ফর্মহীনতায় ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাই দেখেছেন, তবে শেষ পর্যন্ত বর্ণাঢ্য একটা ক্যারিয়ারই কাটিয়েছেন। ৭১ টেস্টে ৩৩.৮১ গড়ে ২৩৩ উইকেট নিয়ে মার্টিন রিচার্ড হ্যাডলি ও ড্যানিয়েল ভেট্টোরির পর নিউজিল্যান্ডের সফলতম টেস্ট বোলার ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২০ ও ৬টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই বেশি সফল ছিলেন মার্টিন, প্রোটিয়াদের বিপক্ষে ২৬.৭২ গড়ে নিয়েছেন ৫৫ উইকেট। ওয়েবসাইট।