ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের বিদায়ী ম্যাচ, ওভালের আকাশের মুখ ভার কি এ জন্যই! বৃষ্টির জন্য ২৫ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে মাঝেমধ্যেই বিঘ্ন ঘটিয়েছে প্রকৃতি। শেষ পর্যন্ত ৩২ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করেছে ৮ উইকেটে ২২৯ রান। শেষবারের মতো বল হাতে নেওয়া জয়াসুরিয়া ৬ ওভারে ৪৬ রান দিয়ে নিয়েছেন ইয়ান বেলের উইকেটটি। এরপর ব্যাট হাতে ফিরেছেন মাত্র ২ রান করে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির কারণে শ্রীলঙ্কাকে ৩২ ওভারে করতে হবে ২৩২ রান। ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে তারা তুলেছে মাত্র ১৬। বিদায়ী ম্যাচটা কি হতাশাতেই শেষ হবে জয়াসুরিয়ার!৪৪৫তম ম্যাচ খেলতে নামা বিদায়ী নায়ককে ‘গার্ড অব অনার’ দিয়ে শুরু ম্যাচ। শ্রীলঙ্কাও পেয়েছিল ভালো শুরু। ৬ রানে তুলে নিয়েছিল কুকের উইকেট। কিন্তু কিসওয়েটারের ৬১, মরগানের ৪৫ আর ব্রেসনানের ১৪ বলে করা ২৩ রানের সৌজন্যে ২২৯ তোলে ইংল্যান্ড। জবাবে শুরুটা একদমই ভালো হয়নি সফরকারীদের। ১ রান করে অধিনায়ক দিলশান ফিরে গেছেন। ওয়ানডে ক্রিকেটে নিজের রানের চাকা ১৩ হাজার ৪৩০-এ থামিয়ে বিদায় নিয়েছেন জয়াসুরিয়া। অ্যান্ডারসনের তোপের সামনে টিকতে পারেননি দুই অভিজ্ঞ সাঙ্গাকারা-জয়াবর্ধনেও। এখন পর্যন্ত সাত রানে তিন উইকেট অ্যান্ডারসনের। ওয়েবসাইট।