বিদায় দেখছে ভারতের মেয়েরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ ওভার শেষে ৭৯ রান। ৩০ বলে প্রয়োজন ১২, হাতে ৪ উইকেট। অনায়াসেই ম্যাচ জেতার কথা ইংল্যান্ডের। কিন্তু নাটকটা জমল এরপরই। ৩ ওভারে এল মাত্র ৯ রান, পড়ল দুই উইকেট। শেষ ১২ বলে যখন মাত্র ৩ রান দরকার, তখনই কিনা টানা চার বল ডট! পঞ্চম বলে কভারে ক্যাচ উঠল। কিন্তু বল হাতে নিতে পারলেন না হারমানপ্রিত কর। নতুন জীবন পেয়েই পরের বলে আনিয়া শ্রুবসোলের বাউন্ডারি। ইংল্যান্ডের মেয়েরা ম্যাচ জিতে নিল ২ উইকেটে। ক্রিকইনফো।
কাল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটা জেতার সম্ভাবনা তৈরি করেও হেরে গেল ভারত (২০ ওভারে ৯০)।