বিদায় পুয়োল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলে যাওয়া মানেই প্রস্থান নয়। কার্লোস পুয়োলও তাই ফিরে আসবেন, অন্য কোনো এক সময়ে, অন্য কোনো ভূমিকায়। তবে আপাতত বার্সেলোনার সঙ্গে প্রায় ১৯ বছরের সম্পর্কচ্ছেদ হচ্ছে তাঁর। কৈশোর আর যৌবনের প্রিয় ক্লাব ছেড়ে সেই পুয়োল বিদায় নিচ্ছেন যাঁকে ছাড়া একসময় কল্পনাই করা যেত বা বার্সেলোনা দল।
বার্সেলোনার ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক (৫৯৩টি) ম্যাচ খেলা সাবেক অধিনায়কের বিদায় উপলক্ষে আগামী বৃহস্পতিবার ক্লাবে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে বার্সা। ক্লাবের সব কর্মকর্তা ছাড়াও যেখানে উপস্থিত থাকবেন পুয়োলের সাবেক ও বর্তমান অনেক সতীর্থ, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের লোকজন। ওয়েবসাইট৷