বিদায় বললেন মুয়াম্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মার্চ ফুটবল মাঠে আরেকটু হলেই জন্ম হতে যাচ্ছিল ভয়াবহ এক বিয়োগগাথার। এফএ কাপে টটেনহামের সঙ্গে ম্যাচ, হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন বোল্টন ওয়ান্ডারার্সের মিডফিল্ডার ফ্যাব্রিস মুয়াম্বা। জানা গেছে, হূদেরাগে আক্রান্ত তিনি, কার্যত ৭৩ মিনিট তাঁর হূৎস্পন্দন ছিল না। এরপর বিস্ময়করভাবে যমের দুয়ার থেকে ফিরে আসেন মুয়াম্বা। ধীরে ধীরে সেরে ওঠেন, এমনকি ফুটবল মাঠে ফেরার প্রত্যয়ও ছিল তাঁর কণ্ঠে। কিন্তু শেষমেশ জরার কাছে আত্মসমর্পণ করতে হলো। আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানালেন তিনি। গত সপ্তাহেই একজন হূদেরাগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বেলজিয়াম, সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘোষণাটি দিলেন মুয়াম্বা। তবে ফুটবলই আজীবন ধ্যানজ্ঞান থাকবে বলে তাঁর বিশ্বাস, ‘সবকিছুর ওপরে আমি খেলাটাকে ভালোবাসি। সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলতে পেরেও আমি ভাগ্যবান।’ খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হূদয়টা ভেঙে গেলেও শেষমেশ এখনো বেঁচে থাকাটাকেই পরম পাওয়া মানছেন মুয়াম্বা। ওয়েবসাইট।