বিদায় বললেন সাহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বৃহস্পতিবার ছিল তাঁর ৩৫তম জন্মদিন। জন্মদিনের মোমবাতি জ্বালাতে গিয়েই কি মনে হলো আর কত? জন্মদিনের আনন্দের মধ্যেই যে লুইস সাহা দিলেন বিদায়ের ঘোষণা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরাসি স্ট্রাইকার টুইটারে জানিয়ে দিয়েছেন, আর নয়, এবার বুটজোড়া তুলে রাখছেন তিনি। ফ্রান্সের হয়ে ২০টি ম্যাচ খেলা সাহাকে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবেই বেশি চিনত মানুষ। ওল্ড ট্রাফোর্ডে চারটি বছর কাটিয়েছেন। ওই সময়ে ইউনাইটেডের হয়ে একবার চ্যাম্পিয়নস লিগ ও দুবার লিগ জিতেছেন। ইউনাইটেড থেকে এভারটন, টটেনহাম, সান্ডারল্যান্ড হয়ে এই জানুয়ারিতেই ছয় মাসের চুক্তিতে যোগ দিয়েছিলেন লাৎসিওতে। ইতালিয়ান ক্লাবটি চুক্তি নবায়ন না করায় বর্তমানে কোনো ক্লাবই ছিল না তাঁর। এএফপি।