বিদায় বললেন স্টুয়ার্ট ক্লার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের বাইরে থাকার পর অবশেষে বিদায়ই বলে দিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার স্টুয়ার্ট ক্লার্ক। আজ বুধবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। এখন অস্ট্রেলিয়ার শহরভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতার দিকেই মনোযোগ দিতে চান ক্লার্ক। আপাতত সিডনি সিক্সার্স দলের কোচ হিসেবেই নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন তিনি।পাঁচ বছরের ক্রিকেটে ক্যারিয়ারে ২৪টি টেস্ট খেলেছেন স্টুয়ার্ট ক্লার্ক। ২৩.৮৬ গড়ে পেয়েছেন ৯৪টি উইকেট। ৩৯টি ওয়ানডে খেলে নিয়েছেন ৫৩ উইকেট। বিদায় বেলায় তিনি বলেছেন, ‘আমি এখন ক্লাব ক্রিকেটটাই চালিয়ে যেতে চাই। কারণ আমি এই খেলাটা খুব পছন্দ করি। আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার ভবিষ্যত্-প্রতিভা খুঁজে বের করতেও আমি অনেক সাহায্য করতে পারব।’—ওয়েবসাইট