বিদায় বলে দিলেন এনটিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে জায়গা হারিয়েছেন আগেই। ৩৩ বছর বয়সের সঙ্গে পারফরম্যান্সের অধোগতিই বলছিল, সময় শেষ। গত ডিসেম্বরের পর থেকে টেস্ট খেলা হয়নি, ওয়ানডে দলে নেই দেড় বছরেরও বেশি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ টেস্ট ক্রিকেটার তবু বলেছিলেন, লড়াই চালিয়ে যাবেন। এবার সত্যটা উপলব্ধি করতে পেরেছেন নিজেও। কাল জোহানেসবার্গের সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মাখায়া এনটিনি জানিয়ে দিলেন, ‘বিদায় ক্রিকেট!’জাতীয় দলের জার্সিতে অবশ্য আরও একবার দেখা যাবে তাঁকে। আগামী ৯ জানুয়ারি ভারতের বিপক্ষে ডারবানের টি-টোয়েন্টি দিয়ে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানাবে দক্ষিণ আফ্রিকা। রজার টেলেমেকাসের চোটের সুযোগে ১৯৯৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক, মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে কেপটাউনে পেয়ে যান টেস্ট ক্যাপও।এরপর নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বসেরা বোলারদের একজন হিসেবে। তৃতীয় প্রোটিয়া ক্রিকেটার হিসেবে নিয়েছেন টেস্টে ৩০০ উইকেট, প্রথম কৃষ্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকান হিসেবে খেলেছেন ১০০ টেস্ট।ঘরোয়া ক্রিকেটটা অবশ্য খেলে যাবেন যত দিন শরীর সইতে পারে। আর মন দেবেন ভবিষ্যতের এনটিনি গড়ার কাজে। ইস্ট লন্ডনের পাশে ছোট্ট শহর ডান্টসেনে ‘দ্য মাখায় এনটিনি ক্রিকেট একাডেমি’র কাজ শুরু হয়েছে গত সেপ্টেম্বর থেকেই। এই একাডেমিকে ঘিরেই এখন তাঁর সব স্বপ্ন। ওয়েবসাইট।