বিদায় মাতসুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো জাপানকে কাঁদিয়ে গতকাল পৃথিবী ছেড়ে চলে গেলেন নাওকি মাতসুদা। অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার দুই দিন পর মৃত্যু হলো জাপানের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলারের। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারের মৃত্যুর ঘোষণা দেয় তাঁর ক্লাব মাতসুমোতো ইয়ামাগা।গত মঙ্গলবার সকালে হার্ট অ্যাটাকের পর কোমায় চলে যান মাতসুদা। হাসপাতালে নেওয়ার পর লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতালের সামনে তাঁর সাবেক ও বর্তমান সতীর্থদের সঙ্গে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছিল।মেয়েদের বিশ্বকাপ জয়ের সাফল্যে আচ্ছন্ন জাপানের জন্য এটা একটা আঘাত। দেশের হয়ে ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মাতসুদা ছিলেন ২০০২ বিশ্বকাপ দলেও। শেষ ষোলোতে ওঠা জাপানের চারটি ম্যাচেই রাইটব্যাক হিসেবে খেলেছেন। তবে ২০০৫ সালে সে সময়ের কোচ জিকোর সঙ্গে মতান্তর হওয়ায় শেষ হয়ে যায় তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার। এএফপি।