বিদায় রোয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে ক্রিকেটের প্রথম ম্যাচের আম্পায়ার ছিলেন তিনি। গত পরশু পর্যন্ত ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট আম্পায়ার। আজই লিখতে হচ্ছে ‘মৃত’, কাল ৯১ বছর বয়সে মারা গেছেন ২৫টি টেস্টে আম্পায়ারিং করা লু রোয়ান। ষাটের দশকে অস্ট্রেলিয়ার শীর্ষ আম্পায়ারদের একজন রোয়ানের নামের সঙ্গে জড়িয়ে আছে একটি বিতর্কও। ১৯৭১ সালে অ্যাশেজ সিরিজের সপ্তম ও শেষ টেস্টে সিডনিতে একপর্যায়ে দল নিয়ে মাঠ ছেড়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক রে ইলিংওয়ার্থ। ইংল্যান্ডের পেসার জন স্নোর একটি বাউন্সারে আঘাত পেয়েছিলেন অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যান টেরি জেনার। রোয়ান এরপর স্নোকে সতর্ক করে দেন। পরে স্নো সীমানার কাছে ফিল্ডিং করতে গেলে এক দর্শকের রোষের শিকার হন। এরপরই ইংল্যান্ড দল মাঠ ছেড়ে যায়। ক্রিকইনফো