বিদায় সক্রেটিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল ফুটবল দলের সাবেক অধিনায়ক সক্রেটিস আর নেই। বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থককে শোক সাগরে ভাসিয়ে আজ রোববার সাও পাওলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সর্বকালের অন্যতম সেরা এই মিড ফিল্ডার।সক্রেটিসের স্ত্রীর বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে গত শুক্রবার সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় ৫৭ বছর বয়সী সক্রেটিসকে। গতকাল শনিবার থেকে কৃত্রিম যন্ত্রের সাহায্যে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছিল।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অতিরিক্ত মদ্যপানের কারণে পরিপাকতন্ত্র ও যকৃতের পীড়ায় আক্রান্ত হয়েছিলেন সক্রেটিস। পরিপাকতন্ত্রের সমস্যার কারণে গত আগস্টে নয় দিন হাসপাতালে কাটান তিনি। যকৃতের পীড়ায় সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়ে আরও ১৭ দিন হাসপাতালে ছিলেন সক্রেটিস।১৯৫৪ সালের ১৯ ফেব্রুয়ারি জন্ম জন্মগ্রহণ করেন সক্রেটিস। ব্রাজিলের হয়ে ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপে অংশ নেন তিনি। ১৯৭৯ থেকে ১৯৮৬ পর্যন্ত ৬০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেন, গোল করেন ২২টি। সম্প্রতি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে সক্রেটিস দাবি করেছিলেন, অ্যালকোহলকে ‘সঙ্গী’ হিসেবে বেছে নিয়েছেন তিনি। এর নিয়মিত ব্যবহার মাঠে কখনোই তাঁর খেলাকে ক্ষতিগ্রস্ত করেনি।