বিদায় স্টিভেনসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্সিং রিংয়ে লড়াইয়ে হেরেছেন হাতে গোনা কয়েকবার, এবার মরণের সঙ্গে লড়াইয়ে চিরতরে আত্মসমর্পণ করলেন টিওফিলো স্টিভেনসন। মাত্র ৬০ বছর বয়সেই হূদেরাগে আক্রান্ত হয়ে এই কিউবান বক্সার গত সোমবার না ফেরার দেশে চলে যান। অপেশাদার বক্সিংয়ের এই কিংবদন্তি ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা তিনটি অলিমিপকে স্বর্ণপদক জেতেন। ক্যারিয়ারে ৩২১টি লড়াইয়ের ৩০২টিতেই জয়ী স্টিভেনসন পেশাদার বক্সিংয়ের লোভনীয় হাতছানিতেও সাড়া দেননি কখনো। এএফপি।