বিদায় হজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেষ হলো অধ্যায়। বন্ধ হলো বই। থামল আমার দেশের প্রতিনিধিত্ব করাও। যা পেয়েছি, তাতেই আমি গর্বিত।’ কাল টুইট করেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ব্র্যাড হজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটিই হয়ে রইল ৩৯ বছর বয়সী ক্রিকেটারের অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত জানুয়ারিতেই ছয় বছর পর হজকে দলে ফেরায় অস্ট্রেলিয়া। কিন্তু শেষটা ভালো হলো না। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে এবং বিশ্বকাপ মিলিয়ে খেলা ছয় ইনিংসে মাত্র ৮৯ রান। আন্তর্জাতিক ক্রিকেট আর না খেললেও আইপিএলসহ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোয় খেলা চালিয়ে যাবেন হজ। ওয়েবসাইট।