বিদায় হোর্হে ভালভিদিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের হয়ে আর ফুটবল নয়।চিলির প্লে-মেকার হোর্হে ভালভিদিয়া বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে। দেশের হয়ে ৬০টি ম্যাচ খেলা ভালভিদিয়া ফুটবল ছাড়ার ঘোষণাটি দিয়েছেন টুইটারে। ‘আমার কাছে জানতে চাওয়া হয়েছে আমি জাতীয় দল ছাড়ব কি না। উত্তরে আমি বলেছি হ্যাঁ’-এর বাইরে টুইটারে আর কিছুই জানাননি ভালভিদিয়া। ব্রাজিল বিশ্বকাপে চিলি দলে থাকলেও ভালভিদিয়া খেলেছেন একটি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে চিলির ৩-১ ব্যবধানের জয়ে একটি গোলও করেছিলেন ৩০ বছর বয়সী এই প্লে-মেকার।এএফপি।