বিদায় ‘স্লো ডেথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্লো ডেথ’ বললে সবার আগে স্টিভ বাকনরের নামটিই আসে। তবে একই নাম যুক্ত হয়ে গিয়েছিল রুডি কোয়ের্তজেনের পাশেও। বাকনরের এই নাম হয়েছিল অনেক দেরিতে সিদ্ধান্ত দিতেন বলে। কোয়ের্তজেনের এই নামকরণ ব্যাটসম্যানের মৃত্যুদণ্ড ঘোষণা করতে ধীরে ধীরে নিজের তর্জনী তোলার কারণে। ক্রিকেট থেকে বাকনর বিদায় নিয়েছিলেন গত বছর আর রুডি নিলেন কাল। হারারেতে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার কালকের ফাইনালটিই ছিল ওয়ানডের একমাত্র ‘ডাবল সেঞ্চুরিয়ান’ আম্পায়ারেরও ‘ফাইনাল’, মানে বিদায়ী ম্যাচ। রেকর্ড ২০৯টি ওয়ানডে পরিচালনা করেছেন এই দক্ষিণ আফ্রিকান আম্পায়ার। ১৮১টি ম্যাচ নিয়ে তাঁর পেছনেই বাকনর। এখনো সক্রিয় আম্পায়ারদের মধ্যে তাই এগিয়ে থাকলে অস্ট্রেলিয়ার ড্যারিল হার্পার (১৬৬)। টেস্টেও সবচেয়ে এগিয়ে দুই ‘স্লো ডেথ’, তবে এখানে কিন্তু রেকর্ডটা বাকনরের। এই জ্যামাইকান পরিচালনা করেছেন ১২৮টি টেস্ট, কোয়ের্তজেন ১০৬টি।