প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানায়ক বিদায় নিচ্ছেন। আর সেই উপলক্ষে তাঁকে সম্মান জানানোর হিড়িক পড়ে গেছে। বুঝতেই পারছেন, শচীন টেন্ডুলকারের কথাই হচ্ছে। অনেকেই অনেকভাবে সম্মান জানাচ্ছেন। ভ্রমণবিষয়ক ওয়েবসাইট মুসাফির ডট কম সেটা জানাচ্ছে একটু অন্যভাবে। তারা এবার মুম্বাইয়ের বিদায়ী টেস্টের দর্শকদের জন্য ট্যাক্সিক্যাব দেওয়ার ঘোষণা দিয়েছে। মুম্বাইয়ের বিভিন্ন এলাকা থেকে ২০০টি ক্যাব ছেড়ে যাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামের উদ্দেশে। এবং সে জন্য যাত্রীদের কোনো টাকা গুনতে হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, টেন্ডুলকার নিজেই এই ওয়েবসাইটের দূত। ওয়েবসাইট।