বিদেশ-বিভুঁইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম ম্যাচে এসেই কি ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট হারের স্বাদ পাবে ওয়েস্ট ইন্ডিজ? টেস্টের প্রথম দিনটিতেই পাওয়া গেছে সে রকম ইঙ্গিত। দেশের বাইরে কোনো ভেন্যুতে সবচেয়ে বেশি টেস্টে অপরাজিত থাকার রেকর্ডটি আরও উজ্জ্বল করা বোধহয় হলো না ওয়েস্ট ইন্ডিজের। ট্রেন্ট ব্রিজে খেলা আগের আট ম্যাচের চারটিতে জয় ও চারটিতে ড্র করেছিল ক্যারিবীয়রা। নিউজিল্যান্ডের ওয়েলিংটনেও আট ম্যাচে অপরাজিত আছে পাকিস্তান। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ৭ ম্যাচ এখনো হারের সাক্ষাৎ পায়নি ইংল্যান্ড। ভারতেরই কানপুরে ইংল্যান্ড ও গায়ানার জর্জটাউনে ভারত এবং ওয়েলিংটনে দক্ষিণ আফ্রিকা ছয় ম্যাচ খেলে এখনো হারেনি।