বিদেশই আপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসেই ভারতের বহু আলোচিত দক্ষিণ আফ্রিকা সফর। বিশ্বের এক ও দুই নম্বর টেস্ট দলের লড়াই। দেশের মাটিতে টেস্টের শীর্ষ দলকে নাস্তানাবুদ করার জন্য মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তবে এবি ডি ভিলিয়ার্স কি দেশে খেলবেন বলে খুব রোমাঞ্চিত? মনে হয় না। ক্রিকেট ইতিহাসে বেশির ভাগ ব্যাটসম্যানেরই যেখানে দেশে রেকর্ড বেশি ভালো, ডি ভিলিয়ার্স সেখানে ব্যতিক্রম। দেশের বাইরে তাঁর ব্যাটিং-গড় যেখানে ৬১.৯৩, দেশের মাটিতে মাত্র ৩৬.০৯! দেশের বাইরে কমপক্ষে ১০০০ রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে ডি ভিলিয়ার্সের চেয়ে বেশি গড় আছে আর মাত্র চারজনের! শীর্ষে যথারীতি স্যার ডন ব্র্যাডম্যান। শেষ টেস্ট ইনিংসে শূন্য করায় গড়টা ১০০ না হলেও দেশের বাইরে গড় ঠিকই ছাড়িয়েছে সেঞ্চুরি, ১০২.৮৪! কেন ব্যারিংটনের গড় বিদেশে ৬৯.১৮, ওয়ালি হ্যামন্ডের ৬৬.৩২। অবাক করতে পারে তালিকায় পরের নামটি। দেশের মাটিতে গড় ৪৩.৮৪, কিন্তু বিদেশে গৌতম গম্ভীরের গড় ৬৪.১০!