বিদেশি আম্পায়ারের দাবিতে পেছাল হকি লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পর আজই মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার হকি লিগ। খেলার সূচিও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মূহূর্তে এসে পিছিয়ে গেল সেটা আরও এক সপ্তাহ। বিদেশি আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করতে হবে, আবাহনীর এমন দাবির মুখে কাল রাতে জরুরি সভায় বসেন ফেডারেশন কর্মকর্তারা। সভা শেষে জানানো হয়, লিগ শুরু হবে ২৫ জুন থেকে। ভারত থেকে আম্পায়ার এনে তবেই লিগ শুরু করা হবে, এমনটাই জানা গেছে। প্রথম দিনেই ঊষার মুখোমুখি হবে আবাহনী। ঊষা স্থানীয় আম্পায়ারদের দিয়ে খেলা পরিচালনায় রাজি থাকলেও আবাহনীর অসম্মতিতেই লিগ পেছাতে বাধ্য হলো ফেডারেশন।