বিদেশি কমছে টিটি লিগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর প্রিমিয়ার টিটি লিগে এসেছিলেন আটজন বিদেশি। এবার আসছেন ছয়জন। আজ পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে ১০ দলের এবারের লিগের উদ্বোধন। কাল খেলা শুরু।গতকাল পর্যন্ত কোনো বিদেশিই ঢাকায় আসেননি। দু-এক দিন পর থেকে আসা শুরু করবেন। এর আগ পর্যন্ত ক্লাব কর্মকর্তারা বিদেশি খেলোয়াড়ের নাম প্রকাশ করতে চাইছেন না। তবে জানা গেছে, সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে আসছেন ভারতের অমল রাজ, তিনি চ্যাম্পিয়ন শেখ রাসেলে খেলবেন। শেখ রাসেল, পাললিক টিটি, শিশিরন ক্লাব দুজন করে বিদেশি আনছে।