বিদেশি ছাড়াই এসপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দেওয়া ধাক্কাটা বেশ জোরেশোরেই আঘাত করেছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসপিএল)। সেই আঘাতে সম্ভাব্য বর্ণাঢ্য টুর্নামেন্ট শুরুর আগেই রং হারিয়ে ফেলছে। আইপিএলের মতো না হলেও তার কাছাকাছি কিছুই করার ইচ্ছে ছিল শ্রীলঙ্কার। অথচ কাল শ্রীলঙ্কা ক্রিকেটের ঘনিষ্ঠ এক সূত্র এএফপিকে জানিয়েছেন, এখন নাকি শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়েই টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবা হচ্ছে। কারণ বিদেশি ক্রিকেটাররা নাকি একটু বেশিই অর্থ দাবি করছেন। তবে ধারণা করা হচ্ছে আসল কারণ অন্য—ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি না পাওয়া। ভারতীয়রা না আসা মানেই টিভি স্বত্ব থেকে আয় অনেক কমে যাওয়া। তাই বড় পরিসরে টুর্নামেন্ট করে ক্ষতির ঝুঁকি নিতে চায় না শ্রীলঙ্কা ক্রিকেট। এএফপি ও ওয়েবসাইট।