বিদেশি সাংবাদিকদের ক্রীড়া লেখক সমিতির সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপ ক্রিকেট কাভার করতে আসা বিদেশি সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি আ হ ম মুস্তফা কামাল। ক্রীড়া লেখক সমিতির সভাপতি হাসানউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা মামুন। খবর বিজ্ঞপ্তির।