বিদেশিদের গোলই গড়ল ম্যাচের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগে কাল জয় পেয়েছে ব্রাদার্স ও রহমতগঞ্জ। দুই ম্যাচের তিনটি গোলই করেছেন বিদেশিরা। কক্সবাজারে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল করে ব্রাদার্সকে জিতিয়েছেন (২-০) ঘানাইয়ান স্ট্রাইকার এনক বেনটিল ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার এভারটন। ঢাকায় উগান্ডান ফরোয়ার্ড ইদ্রিসের একমাত্র গোলে ফরাশগঞ্জকে হারিয়েছে রহমতগঞ্জ। এই জয়ে পয়েন্ট তালিকায় মোহামেডানের ওপরে রহমতগঞ্জ (১৩ পয়েন্ট)। ব্রাদার্সের পয়েন্ট ৯, ফরাশগঞ্জের ৬, চট্টগ্রাম আবাহনীর ২।