বিদেশিদের ম্যাচে ব্রাদার্সের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লিগে কাল ঢাকায় রহমতগঞ্জকে ৫-২ গোলে হারিয়েছে ব্রাদার্স। জয়ী দলের দুই বিদেশি এনক বেনটিল ও বিচা রিচার্ডস করেছেন দুটি করে গোল। অন্য গোলটি ফয়সালের। রহমতগঞ্জের হয়ে ব্যবধান কমান ইদ্রিস ও পল। এই দুজনও বিদেশি। ম্যাচের ৭ গোলের ৬টিই করলেন বিদেশিরা। লালকার্ডও দেখলেন এক বিদেশি। রহমতগঞ্জের অন্যতম গোলদাতা পল শেষ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছেড়েছেন। এই পরজয়ের পরও পয়েন্ট তালিকায় ব্রাদার্সের ওপরই আছে রহমতগঞ্জ। ১০ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ১৬, ব্রাদার্সের ১৩। লিগে এটি রহমতগঞ্জের প্রথম হার, ব্রাদার্সের তৃতীয় জয়।আজকের খেলা: মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম মোহামেডান (কমলাপুর স্টেডিয়াম, ৪টা)।