বিদেশে জিম্বাবুয়ের ‘প্রথম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটের ইতিহাস এখন প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার মতোই দ্বিখণ্ডিত। বর্ণবাদের কারণে প্রায় দুই যুগ আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। তাদের রেকর্ডের ক্ষেত্রে অনেক সময়ই তাই বলতে হয় নির্বাসনের আগে, ফেরার পরে। স্বেচ্ছা নির্বাসনে যাওয়া জিম্বাবুয়ের ক্ষেত্রেও হচ্ছে অনেকটা তেমনই। আজ যেমন তারা ফেরার পর প্রথম টেস্ট খেলতে নামছে বিদেশের মাটিতে। এ প্রতিবেদন যখন পড়ছেন, নেপিয়ারে ততক্ষণে মাঠে নেমে পড়েছে ব্রেন্ডন টেলরের দল।২০০৫ সালের মার্চে সর্বশেষ বিদেশে টেস্ট খেলেছিল তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। ২ টেস্টেই সেবার উড়ে গিয়েছিল টাটেন্ডা টাইবুর দল। আজ তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কদিন আগে বুলাওয়েতে রোমাঞ্চকর এক রান তাড়ায় যাদের প্রায় হারিয়েই দিয়েছিল টেলরের দল। তবে কাজটা সহজ হবে না এবার। নেপিয়ার সাধারণত ব্যাটিং সহায়ক। তবে এবার জিম্বাবুয়ের জন্য সাজিয়ে রাখা হয়েছে সবুজ উইকেট। প্রস্তুত রসদও, চার পেসার নিয়ে নামবে আজ কিউইরা। জেসি রাইডার চোট পাওয়ায় দল নির্বাচন অনেকটাই সহজ হয়ে গেছে। পাঁচে উঠে আসছেন ডিন ব্রাউনলি, ওয়ানডাউনে কেন উইলিয়ামসন। আর ড্যানিয়েল ভেট্টোরি ব্যাট করবেন ছয়ে। উইকেটের পেছনে বিজে ওয়াটলিং, চার পেসার মার্টিন-ব্রেসওয়েল-বোল্ট-সাউদি।জিম্বাবুয়ে পাচ্ছে না সাম্প্রতিক সময়ে তাদের অন্যতম সেরা ব্যাটসম্যানকেই। অস্ট্রেলিয়ায় ক্লাব ক্রিকেট খেলার জন্য চুক্তিতে সই না করায় জাতীয় দলের জন্য বিবেচিত হচ্ছেন না ওপেনার ভূসি সিবান্দা। পেস বোলিং সহায়ক উইকেটে পাচ্ছে না তারা অভিজ্ঞ পেসার ক্রিস পোফুকেও। তবে চোট কাটিয়ে ফিরছেন ব্রায়ান ভিটরি। ফিরেছেন সিঙ্গিরাই মাসাকাদজাও।টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এখনো জয়ের মুখ দেখেনি জিম্বাবুয়ে। হেরেছে ১৪ টেস্টের আটটিতে। তবে তাদের অনুপ্রেরণা দিতে পারে একটি তথ্য, নেপিয়ারে কখনোই টেস্ট জেতেনি নিউজিল্যান্ড। তবে এটা আবার কিউইদের জন্য একটা সুযোগও। জয়-খরা কাটানোর জন্য জিম্বাবুয়ের চেয়ে আদর্শ প্রতিপক্ষ আর কে হতে পারে! ওয়েবসাইট।