বিদেশে জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্টের ভেন্যু পার্থের ওয়াকা গ্রাউন্ডে ৩৮টি টেস্ট খেলে ২২টিতেই জিতেছে স্বাগতিকেরা। হেরেছে মাত্র নয়টিতে। এই নয়টি হারের পাঁচটিই আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়াকায় শেষ দুটি ম্যাচে হারলেও প্রথম পাঁচটি ম্যাচেই টানা জিতেছিল ক্যারিবীয়রা। এখানে তাদের জয়-পরাজয়ের অনুপাত ২.৫০। তবে বিদেশের মাটিতে নির্দিষ্ট কোনো ভেন্যুতে জয়-পরাজয়ের অনুপাতটা সবচেয়ে ভালো ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৫টি ম্যাচ খেলে আটটিতে জিতেছে ইংলিশরা, হেরেছে মাত্র একটিতে, অনুপাতটা ৮.০০। তালিকায় পরের চারটি নামও ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার ডারবানে ও পোর্ট এলিজাবেথে একটি করে টেস্ট হারলেও, তারা জিতেছে পাঁচটি করে ম্যাচ। নিউজিল্যান্ডের অপর দুই ভেন্যু ওয়েলিংটন ও অকল্যান্ডে তাদের অনুপাতটা ৪.০০। একটি হারের বিপরীতে চারটি জয়।