প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে অখণ্ড অবসর। টেনিস খেলা থেকে মিলেছে দুই বছরের অনিচ্ছাকৃত ‘ছুটি’। সময়টা কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া শারাপোভা। নিজের ব্যবসায়িক জ্ঞান বাড়াতে যাচ্ছেন হার্ভার্ড বিজনেস স্কুলে। ফেসবুকে একটি ছবি দিয়েছেন শারাপোভা। হার্ভার্ডের সামনে তোলা ওই ছবি দিয়ে বলেছেন, ছোট একটি কোর্সে ভর্তি হয়েছেন তিনি। নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার কারণে আন্তর্জাতিক টেনিস থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এই রাশিয়ান টেনিস তারকা। বাড়তি পাওয়া এই সময়টুকু নিজের ব্র্যান্ড ‘সুগারপোভা’র প্রচারেই হয়তো ব্যয় করতে চাইছেন। আর ব্যবসা-বাণিজ্যে জ্ঞান বাড়াতে হার্ভার্ডের চেয়ে ভালো কিছু তো হতে পারে না! এএফপি।