বিদ্যুৎ-সংযোগ নেই বলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন মাস ধরে বিদ্যুৎ নেই পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে। অপেক্ষার পরও বিদ্যুৎ-সংযোগ না হওয়ায় বিকল্প ব্যবস্থা করতে হলো ব্যাডমিন্টন ফেডারেশনকে। আজ থেকে মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোরে শুরু হচ্ছে আবদুর রব স্মৃতি সামার ওপেন ব্যাডমিন্টন, যেটি আগে সাদাত স্মৃতি ব্যাডমিন্টন নামে পরিচিত ছিল।পুরুষ একক ও দ্বৈত এবং মহিলা একক ও দ্বৈত—এই চারটি ইভেন্টে অংশ নিচ্ছে ১২০ জন পুরুষ ও ১৩ জন মহিলা। খেলোয়াড়দের র্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর একটা সুযোগই এই টুর্নামেন্ট। পৃষ্ঠপোষকতা করছে আবদুর রব স্মৃতি পরিষদ। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা কয়েকটি খেলা সরাসরি সম্প্রচার করবে।কাল সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রব। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মরিয়ম তারেক, যুগ্ম সম্পাদক জাহিদুল হক (কচি) প্রমুখ।