বিদ্রূপ গায়ে মাখছেন না লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি ০: ০ পোল্যান্ড। বিশ্বকাপের মাত্র এক মাস আগে অন্যতম ফেবারিট জার্মানির এই পারফরম্যান্স! এই ফল মেনে নিতে পারেনি স্বাগতিক দর্শকেরা। হামবুর্গের মাঠে উপস্থিত ৩৭ হাজার দর্শক তাই উপহাস করেছে, দুয়ো দিয়েছে।
তবে পরশুর প্রস্তুতি ম্যাচের ফলে জার্মানরা যতই হতাশ হোক, যতই বিদ্রূপ করুক, কিছুই গায়ে মাখছেন না কোচ জোয়াকিম লো। উল্টো বলছেন, সমর্থকদের এই ফলে সন্তুষ্ট হওয়াই উচিত! লোর কথারও যুক্তি আছে৷ যে দলটাকে তিনি মাঠে নামালেন সেটা িক জার্মানির মূল জাতীয় দল? প্রথম একাদশের আটজনেরই জাতীয় দলে অভিষেক হলো হামবুর্গের এই ম্যাচে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে অভিষেক হলো আরও চারজনের। দলটার গড় বয়স ২১.৪৫, ১০৬ বছরের ইতিহাসে জার্মানির সর্বকনিষ্ঠ দল। এর আগে সেই ১৯০৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ২১.৫ বছর গড় বয়সী একটি দল নামিয়েছিল জার্মানরা। এএফপি৷