প্রস্তুতি ম্যাচ শুধু নিজেদের ঝালাই করে নেওয়াই নয়, আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগও। সেই সুযোগই কাজে লাগাল শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে (৪/৩০) ভারতের বিপক্ষে ১৫৩ রান করেও শ্রীলঙ্কা জিতেছে ৫ রানে। এর আগে মিরপুরে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তান (১৪৯/৪) ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে (১৪৫/৯)।