প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের অনুশীলন ছিল সাড়ে ১২টায়। ১১টা বাজতেই কাল হাজির মুশফিকুর রহিম। অনুশীলননিষ্ঠ অধিনায়ক জাতীয় দলের ঐচ্ছিক অনুশীলনও কখনো মিস করেন না, একাকী অনুশীলন করেন প্রায়ই। কালও একাডেমি মাঠের মাঝের নেটে ব্যাটিং করছিলেন বাঁহাতি পেসার সাজেদুল ইসলাম ও নেট বোলারদের নিয়ে। অধিনায়ক পুরো বিধ্বংসী মুডে। একের পর এক বল উড়িয়ে মারলেন চারপাশে। একবার বল লেগে বেঁকে গেল একাডেমির জিমের জানালার শক্ত শার্সি। আরেকটি শট এতটা দূরে পাঠালেন যে একাডেমি পেরিয়ে বল গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা এক টেলিভিশন চ্যানেলের গাড়ির কাচ চুরমার করে দেয়।