প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিতে প্রথম দিন ধুয়ে যাওয়া ডুনেডিন টেস্টের দ্বিতীয় দিনে খেলা মাঠে গড়িয়েছে। টেস হেরে ব্যাট করতে নেমে সফরকারী ইংল্যান্ড অলআউট হয়েছে মাত্র ১৬৭ রানে। ইংলিশ ব্যাটিং লাইনআপকে মুড়ে দিয়েছেন অভিষিক্ত ব্রুস মার্টিন ও নেইল ওয়াগনার। দুজনই ভাগাভাগি করেছেন চারটি করে উইকেট। ইংল্যান্ডের পক্ষে মান বাঁচানো ৪৫ রান এসেছে জোনাথন ট্রটের ব্যাট থেকে।ইংল্যান্ডকে অল্প রানে থামিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে কিউইদের শুরুটা হয়েছে দুর্দান্ত। উদ্বোধনী জুটি অবিচ্ছিন্ন থেকে দিন শেষে তুলেছে ১৩১ রান। হামিশ রাদারফোর্ড ৭৭ ও পিটার ফুলটন ৪৬ রানে অপরাজিত আছেন। রাদারফোর্ড ১১২ বল মোকাবিলা করে ১০টি চার ও একটি ছয়ের মারে তাঁর ইনিংসটি সাজিয়েছেন।