কাল সারা দিনে ভারতীয় সমর্থকদের হতাশার টুকরো টুকরো ছবি পাওয়া গেল ক্রিকইনফোর দেওয়া মন্তব্যে। এর মধ্যে একজনের মন্তব্যটির সোজা বাংলা করলে এমন দাঁড়ায়, ‘ধোনিদের অবস্থা হয়েছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি।’ক্রিকইনফো একটা ভোটাভুটির আয়োজনও করেছিল। তাতে প্রশ্ন করা হয়েছিল, ‘রবি বোপারা কি ব্যাটিংয়ের সুযোগ পাবেন?’ হ্যাঁ-এর পক্ষে ভোট পড়েছিল মাত্র ১৫ শতাংশ!শেষ পর্যন্ত দুই বছর পর টেস্টে ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছেন বোপারা। কিন্তু মাত্র ৭ রান করেই আউট। সারা দিনের ভারতীয়দের সবচেয়ে উজ্জীবিত মুহূর্ত ছিল ওটাই। বোপারাসহ তিন ইংলিশ ব্যাটসম্যানকে তারা তুলে নিয়েছিল ১৭ রানের ব্যবধানে।হাঁফ ছেড়ে বেঁচেছে তারা! ইংল্যান্ড ইনিংস ঘোষণা করেছে। আগের দিন কুক শেষ করেছিলেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরির অপেক্ষায়। কাল সেই ইনিংসটাকেই এগিয়ে গিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ত্রিশতকের দ্বারপ্রান্তে। কুকের প্রথম ত্রিশতকের অপেক্ষাতেই ইনিংস ঘোষণায় বিলম্ব করছিলেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু এই অপেক্ষা সফল হয়নি। দুই দিনেরও বেশি সময় ব্যাট করে কুক আউট হয়ে গেছেন স্বপ্নের ‘ত্রিশতক’ থেকে মাত্র ৬ রান দূরে থাকতে, ২৯৪ রানে। কুকের চেয়েও বড় দুঃখ পেয়েছিলেন ডন ব্র্যাডম্যান ও মার্টিন ক্রো। এই দুজন ত্রিশতক বঞ্চিত হয়েছিলেন মাত্র ১ রানের জন্য। ব্র্যাডম্যান আবার ছিলেন অপরাজিত।কুকের বিদায়ের সঙ্গে সঙ্গেই ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৭১০ রানে। লিড ৪৮৬ রানের। টেস্টে এটা ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। কুকের ২৯৪ রানই এজবাস্টনে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।৩ উইকেটে ৪৫৬ রান নিয়ে দিন শেষ করে কাল আরও ৪৫ ওভার নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন কুক আর এউইন মরগান। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পরপরই মরগান (১০৪) রায়নার শিকার। ভাঙে কুকের সঙ্গে তাঁর ২২২ রানের জুটি। পরে মিশ্র টানা দুই ওভারে বোপারা আর প্রায়রকে ফিরিয়ে দিলেও ব্রেসনানের সঙ্গে কুক গড়েন ৯৭ রানের জুটি। ব্রেসনান অপরাজিত ছিলেন ৫৩ রানে। ‘সেঞ্চুরি’ করেছেন ভারতের তিন বোলারও!জবাবে ভারত দিন শেষ করেছে ১ উইকেটে ৩৫ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ‘গোল্ডেন ডাক’ মেরে শেবাগ টেস্টে প্রথমবার পেয়েছেন ‘কিং পেয়ার’! অপরাজিত ১৮ রানের পথে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্রাবিড় তিন নম্বরে ব্যাটিং করে ছুঁয়েছেন ১০ হাজার রানের মাইলফলক। ওয়েবসাইট।নো-এর রাজাগত ১২ টেস্টে ৬৯টি নো বল করেছেন অমিত মিশ্র। গত ১২ টেস্টে পুরো ইংল্যান্ড দল মিলে নো বল করেছে ৩৯টি।