বিনা টিকিটে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ছাত্রছাত্রীদের জন্য আজ থেকে উন্মুক্ত শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি। টেস্টের বাকি চার দিনই পূর্ব ও উত্তর গ্যালারিতে বসে বিনা মূল্যে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দেখতে পারবে তারা। এ জন্য স্কুলের নির্ধারিত পোশাক পরে আসতে হবে এবং দেখাতে হবে পরিচয়পত্র। তবে স্কুল ব্যাগ ও খাবার-পানীয় নিয়ে আসা যাবে না। বিজ্ঞপ্তি।