বিনা টিকিটে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের জন্য সে কী কাড়াকাড়ি ছিল দর্শকদের! কিন্তু এবার বাংলাদেশ দল সেমিফাইনালে ওঠার পরও টিকিটের চাহিদা কম। এর মধ্যে ফুটবল ফেডারেশন টিকিটের মূল্য এক দফা কমিয়েছেও। গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৫০ টাকা। আর সেমিফাইনাল ও ফাইনালে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের বিনা টিকিটেই খেলা দেখার সুযোগ করে দিল টুর্নামেন্ট কমিটি। ছাত্রছাত্রীরা নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে গিয়ে সেমিফাইনাল ও ফাইনাল দেখতে পারবে। স্টেডিয়ামের ৫ ও ৬ নম্বর গেট নির্দিষ্ট করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। গ্যালারির টিকিটের দাম কমানো হলেও ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য আগের মতো ৩০০ টাকাই রয়েছে। ভিআইপি রেড বক্স ৫০০ এবং হসপিটালিটি বক্সের টিকিটের দাম ২০০০ টাকা। টুর্নামেন্টের সব খেলা তো সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন, এবার সেমিফাইনাল ও ফাইনালের ধারাবিবরণী শোনাবে বাংলাদেশ বেতার।