বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাবার নির্বাচনে এবার প্রকৃত সংগঠকদের চেয়ে অচেনাদেরই ভিড় বেশি। ৩১ মের নির্বাচন ঘিরে দাবায় এখন টাকা ওড়াউড়ির গুঞ্জন। যদিও দুটি পরিষদের মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনেরই আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু নির্বাচনের আগেই দুই পক্ষের সমঝোতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাহির আলী খান, যিনি আবাসন কোম্পানি রূপায়ন গ্রুপের কর্মকর্তা। কোষাধ্যক্ষ ছাড়া বাকি সব পদেই নির্বাচন হবে। সহসভাপতির ৪টি পদের জন্য লড়বেন ৬ জন প্রার্থী। যুগ্ম সম্পাদকের ২টি পদের বিপরীতে ৪ জন এবং ১৬টি সদস্য পদের বিপরীতে লড়বেন ১৮ জন প্রার্থী।