বিনা পয়সায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ভেন্যুর খেলা শেষ। যাবেন আরেক ভেন্যুতে? চিন্তার কোনো কারণ নেই। কাছাকাছি বাস, ট্রেন, সাবওয়ে যা-ই পাবেন গন্তব্যটা জেনে উঠে পড়ুন। কোনো টিকিট কিংবা টাকাপয়সা লাগবে না! এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে পারবেন বিনা পয়সায়। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে সমর্থকদের জন্য সব গণপরিবহন উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিও অলিম্পিকের আয়োজক কমিটি। পরশু রিও মেয়র এবং রিও অলিম্পিকের টিকিট পরিচালকের মধ্যে এক বৈঠকের পর দর্শক-সমর্থকদের জন্য শহরের গণপরিবহন ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খেলার টিকিট হাতে থাকলেই এই সুবিধা পাবেন যে কেউ। রিও অলিম্পিক গেমস ২০১৬ সালের ৫ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো অলিম্পিকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যাঁরা, আয়োজক কমিটির ঘোষণাটা তাঁদের জন্য সুখবরই। শিনহুয়া।