বিনা মূল্যে বিশ্বকাপের টিকিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে তো? আসছে ফেব্রুয়ারিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে এটিই এখন কোটি টাকার প্রশ্ন। যদি বলা হয়, আপনাদের টিকিট দেওয়া হবে, তা-ও আবার বিনা মূল্যে! বিশ্বাস না হওয়ার মতো কথা। তবে এই অবিশ্বাস্য সিদ্ধান্তটিই আজ বৃহস্পতিবার জানিয়েছে ভারতীয় আয়োজক কমিটি। জানানো হয়েছে, ভারতের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিশ্বকাপের টিকিট দেওয়া হবে।আয়োজক কমিটির পরিচালক রত্নাকর শেঠি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বিনা মূল্যে বিশ্বকাপের টিকিট ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রচুর স্পন্সরশিপ কার্যক্রম থাকবে। তাই এভাবে টিকিট দিতে সমস্যা হবে না। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোতে শিক্ষার্থীদের জন্য কোটা থাকবে। আমরা চাই, রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো শিক্ষার্থীদের জন্য স্টেডিয়ামের গেট উন্মুক্ত করে দিক।’সব ম্যাচেই যে এভাবে টিকিট দেওয়া হবে, তা অবশ্য নয়। শিক্ষার্থীদের বিনা মূল্যে টিকিট দেওয়ার কারণ ব্যাখ্যা করে রত্নাকর শেঠি বলেন, ‘ভারত বাদে অন্য ম্যাচগুলোতে মাঠে দর্শকদের আনা একটা বড় চ্যালেঞ্জ। এ কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঠে আনার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমরা চাই, প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপচে পড়া ভিড় থাকুক।’ —ওয়েবইন্ডিয়া।