সূচ্যগ্র জয়ের কণা কেহ কারে সহজে দেবে না। প্রতিটি জয়ই যোগ্যতা দিয়ে ছোট-বড় প্রতিটি প্রতিপক্ষের কাছ থেকে কেড়ে নিতে হয়। কেড়ে নিতে হবে। এটাই হচ্ছে মানবজীবনের মূলমন্ত্র। বিশ্বকাপ ক্রিকেট যেন আমাদের সেই শিক্ষাই দিয়ে চলেছে। ক্রিকেট থেকে এই শিক্ষাটা যদি আমরা আমাদের অন্তরে গ্রহণ করতে পারি, তবেই আমাদের দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজনটি সার্থক হবে।ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিকল্প পথে আমাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি বলে বাংলাদেশের ক্রিকেটভক্তরা কিছুটা নিরাশ হলেও আমাদের তরুণ-তুর্কি ক্রিকেটাররা যে মোটেও ভেঙে পড়েনি, ওই খেলা চলাকালে তামিমের ঘুমিয়ে কাটানোর খবরে তারই প্রমাণ পাওয়া গেল। পত্রিকায় এ খবর পড়ে আমি মনে বড় আনন্দ পেয়েছি।আমি মনে করি, সম্ভব। এখনো সম্ভব। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে আমরা আগেও হারিয়েছি। এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানো ইংল্যান্ডকে হারিয়েছি তো এই আমরাই। ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সেই গৌরবের পুনরাবৃত্তি দেখুক পৃথিবী। আমাদের সংগ্রামী ত্রিকেটারদের জন্য স্মরণ করছি নিজেরই কবিতা—‘প্রতিদিনই জীবন হচ্ছে জীবন থেকে বড়-;ভাঙা থাল বাসনে ডাল-ভাত করেছি জড়।হয়তো খাবো বীরের মতো, নয়তো খাবো না হে,মাড়িয়ে যাবো পথের বাধা, হারিয়ে যাবো না হে।’হারি জিতি নাহি লাজ। আমরা চাই, বিনা যুদ্ধে নাহি দেবো সূচ্যগ্র মেদিনী—এটাই হবে আমাদের ক্রিকেটদর্শন।চট্টগ্রাম থেকে১৮ মার্চ ২০১১