বিনা রানে ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা রানে ৬ উইকেট! কর্ণাটকের ক্লাব ক্রিকেটার সরফরাজ আশরাফের দিকে অনেকেই তাকাবেন বিস্ময় ও ঈর্ষার চোখে। কোনো রান না দিয়ে একটি উইকেট পেলেই যেখানে বোলাররা বর্তে যান, সেখানে ২৭ বছর বয়সী সরফরাজ পেলেন ৬ উইকেট। অনন্য কীর্তি। কর্ণাটক রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত একটি ম্যাচে নিজের প্রথম ওভারের প্রথম ৫ বলেই সরফরাজ তুলে নিয়েছেন ৫ উইকেট! এমন অসাধারণ বোলিং কীর্তির পরও তাঁর আফসোস—ইশ্‌! টানা ৬ উইকেট পেলাম না! এলবিডব্লুর আপিলে আম্পায়ার আঙুল তুললে ষষ্ঠ উইকেটটাও পেয়ে যেতেন। সরফরাজ এখন স্বপ্ন দেখছেন বড় কিছুর। রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার পর তাঁর আশা, আইপিএল থেকে যদি এবার একটা ডাক আসে। সূত্র: জি নিউজ।