বিনিদ্র সিলভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাকে কাকে দলে রাখবেন, একটা আভাস কিছুদিন আগেই দিয়েছিলেন ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি। কনফেডারেশনস কাপের সাফল্য এবং সাম্প্রতিক ফর্ম সব মিলিয়ে যে কজনের স্কলারির দলে থাকা নিশ্চিত ছিল, থিয়াগো সিলভা তাঁদের একজন। তবু দল ঘোষণার আগে বিনিদ্র রজনী কেটেছে ব্রাজিলিয়ান অধিনায়কের। ২৯ বছর বয়সী পিএসজি ডিফেন্ডার পরশু জানিয়েছিলেন, ‘স্নায়ুদুর্বলতা আর উদ্বেগ দুটোই আছে। মাথাব্যথা করছে আমার।’ কারণটা খুলে বলেছেন এরপরই, ‘কনফেডারেশনস কাপে যা করেছি তাতে আমরা জানি, দলে থাকার ভালো একটা সুযোগ আছে আমাদের, কিন্তু তা আমাদের খুব বেশি আশ্বস্ত করতে পারছে না। ব্যাপারটা খুবই জটিল। ঘুমোতে পারছি না। ডেভিড লুইজের সঙ্গে কথা বলেছি, তারও একই দশা। মাইকনেরও।’ ওয়েবসাইট।