বিনিময়ে রানির চুমু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে পারলে অর্থ পুরস্কার, সোনার মেডেল—অনেক বায়নাই করা যায়। তাই বলে চুমু! তাও আবার ইংল্যান্ডের রানি এলিজাবেথের! নিজের টুইটার পেজে ইতালির ‘ব্যাড বয়’খ্যাত স্ট্রাইকার লিখেছেন, কোস্টারিকাকে হারানোর বিনিময়ে তিনি চান রানির চুমু। তবে অবশ্যই গালে... যেহেতু একজন অপেক্ষায় আছেন, তাঁর সঙ্গে হয়েছে বাগদান!
পয়েন্টের মারপ্যাঁচে বেশ অনিশ্চিত হয়ে পড়েছে ‘ডি’ গ্রুপ—গ্রুপ অব ডেথ৷ ইংল্যান্ডের দ্বিতীয় রাউন্ডে উত্তরণ সবচেয়ে অনিশ্চিত। ইতালি-কোস্টারিকা ম্যাচটাই কাল ঝুলিয়ে রেখেছিল ইংল্যান্ডের ভাগ্য। কোস্টারিকাকে ইতালি হারিয়ে দিতে পারলেই শুধু একচিলতে আশা জেগে থাকত ইংলিশদের। ম্যাচটির ফল এতক্ষণে হয়তো জানা হয়ে গেছে আপনার। রানির চুমু বালোতেল্লির ভাগে৵ জুটবে কি জুটবে না, সেই ধারণাও আপনি পেয়ে গেছেন। ওয়েবসাইট৷