প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুলের বিনুনিতে কাউকে কাউকে বেশ ভালো দেখায়। তাঁকে দেখায় কি না, সেটা জানার আগ্রহ নিশ্চয়ই আর নেই ক্যারোলিন ওজনিয়াকির। গত বুধবার ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে খেলার সময় বিনুনি নিয়ে যে হলো তাঁর নতুন অভিজ্ঞতা। প্রতিপক্ষ আলিয়াক্সান্দ্রা সাসনোভিচের বিপক্ষে একটি রিটার্ন খেলতে গিয়ে বিনুনিজট পাকাল র্যাকেটের সঙ্গে। শটটা খেলতেই পারলেন না ওজনিয়াকির। অবশ্য ম্যাচটি জিতে পরের রাউন্ডে উঠেছেন ডেনিশ টেনিস তারকা। তবে চুল নিয়ে যে চিন্তায় আছেন, সেটা বোঝা যায় ওই ম্যাচ শেষেই পোস্ট করা তাঁর এই টুইটে। বিনুনিতে আটকে গেছে র্যাকেট, এমন একটা ছবি দিয়ে ওজনিয়াকি লিখেছেন, ‘চুলে সমস্যা। সম্ভবত আমাকে চুল ছেঁটে ফেলতে হবে।’ টেনিসডটকম।