বিন্দ্রার অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার শ্যুটিং আর নয়। জানিয়ে দিলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনাজয়ী ভারতীয় শ্যুটার গতকাল টুইটারে জানিয়েছেন অবসরের খবর—চলমান ইনচন এশিয়ান গেমসই তাঁর শেষ প্রতিযোগিতা। গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোনা জয়ের আগেই অবশ্য অবসরের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। ২০১০ গুয়াংজু এশিয়াডের ১০ মিটার এয়াররাইফেলে রুপা জিতেছিলেন। এবার সোনা জিতেই শেষ করতে চান ক্যারিয়ার। আসলেই শেষ কি না বলবে সময়। কারণ ২০১৬ অলিম্পিকেও অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন ৩১ বছর বয়সী শ্যুটার। এনডিটিভি।