বিনয়ী জেরার্ড!
মার্সেসাইড ডার্বিতে এর আগেও একটা হ্যাটট্রিক হয়েছে। ১৯৮২ সালে ইয়ান রাশ এভারটনের বিপক্ষে প্রথমবারের মতো এই কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। কাল স্টিভেন জেরার্ড একই কৃতিত্বের পরিচয় রাখলেন হ্যাটট্রিক করে। কিন্তু এই ইংলিশ মিডফিল্ডারের ‘কিংবদন্তি’ হওয়ার কোনো ইচ্ছেই নাকি নেই।কাল এভারটনের বিপক্ষে লিভারপুলের দুর্দান্ত জয়টি এসেছে জেরার্ডের তিন গোলের কল্যাণেই। ৩-০ গোলে জয়ের পর স্টিভেন জেরার্ডকে মনে করিয়ে দেওয়া হয়েছিল ১৯৮২ সালে ইয়ান রাশের হ্যাটট্রিকটির কথা। বিনয়ের সঙ্গে বলেছেন, হ্যাটট্রিক করে খুব ভালো লাগছে তাঁর। কিন্তু রাশের মতো একজন কিংবদন্তি ফুটবলারের সঙ্গে কোনো তুলনায় যেতে চান না তিনি।ইংলিশ প্রিমিয়ার লিগের ৪০০তম ম্যাচটি কাল খেলে ফেললেন এই ইংলিশ মিডফিল্ডার। লিভারপুলেই ক্যারিয়ার পার করে দেওয়া জেরার্ড স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘ছোটবেলা থেকেই ইয়ান রাশ ছিলেন আমার হিরো। তাঁকে আমি আমার মনের মণিকোঠায় স্থান দিয়ে রেখেছি। আসার নামটা তাঁর সঙ্গে ব্র্যাকেটবন্দী না করলেই খুশি হব। তাঁর সঙ্গে আমার তুলনা চলে না। তিনি আসলেই কিংবদন্তি।’এভারটনের বিপক্ষে নিজের হ্যাটট্রিকে খুবই খুশি স্টিভেন জেরার্ড। এটিকে ‘বিশেষ কিছু’ আখ্যায়িত করে বলেন, যে খেলোয়াড়টি ক্যারিয়ারে ৩৪৬টি গোল করেছে তাঁর সঙ্গে আর যারই হোক আমার তুলনা চলে না। লিভারপুল কোচ ক্যানি ডালগ্লিশ ইয়ান রাশের সঙ্গে খেলেছেন। ১৯৮২ সালে এভারটনের বিপক্ষে সেই প্রথম হ্যাটট্রিকের সাক্ষী তিনি। জেরার্ডের কালকের পারফরম্যান্স তাঁকে দারুণ মুগ্ধ করেছে। বলেছেন, ‘জেরার্ড নিজেকে কী ভাবে আমি জানি না। কিন্তু আমার সত্যিই কিছু নতুন ইংরেজি শব্দ শেখার প্রয়োজন হয়ে পড়েছে তাঁর অসাধারণত্ব বর্ণনা করার জন্য।’ ওয়েবসাইট।