বিপদমুক্ত শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক্স-রেতে মারাত্মক কিছু ধরা পড়েনি। কাল ভারতের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে চোট পাওয়া শফিউল ইসলামকে তাই বিপদমুক্তই ঘোষণা করেছেন বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং, ‘এক্স-রে রিপোর্টে আঘাতপ্রাপ্ত স্থানে কোনো ফাটল ধরা পড়েনি। তবে কিছু সফট টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।’২০ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ফিজিও জানিয়েছেন, ওই ম্যাচে শফিউল খেলতে পারবেন কি না, সেটা নিশ্চিত হতে আজ আরেকটি স্ক্যান করানো হবে তাঁর।কাল শচীন টেন্ডুলকারের একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধে চোট পেয়ে সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন শফিউল। ৫ ওভার বল করে ২৪ রানে নিয়েছেন ১ উইকেট। এমনিতেই চোট নিয়ে ব্যাট করতে পারতেন না। তবে শেষ পর্যন্ত তাঁকে নামতেই হয়নি।