বিপদমুক্ত সং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪০ বছর বয়স এমন কিছুই নয়। এই বয়সে ফ্রান্সেসকো টট্টি মাঠই দাপিয়ে বেড়াচ্ছেন। অথচ ক্যামেরুনের কিংবদন্তি রিগোবার্ট সং মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এলেন। স্ট্রোক করে কোমায় চলে গিয়েছিলেন সাবেক এই ডিফেন্ডার। তবে আপাতত শঙ্কা কেটে গেছে সংয়ের, কোমা থেকেও ফিরে এসেছেন পরশু। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ফ্রান্সে।
তিন দিন আগে নিজের দেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সং। হাসপাতালে নেওয়ার পর কারণ জানা যায়—স্ট্রোক। আপাতত ফ্রান্সেই থাকবেন, খেলোয়াড় হিসেবেও সেখানে অনেকটা সময় কাটিয়েছিলেন। প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল ও ওয়েস্ট হামের হয়েও খেলেছেন ক্যামেরুনের হয়ে দুবার আফ্রিকান নেশনস কাপজয়ী ফুটবলার। এএফপি।