বিপদে অস্ট্রেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ওয়ানডেতে সহজেই জিতেছিল অস্ট্রেলিয়া। কিন্তু কাল কিংসটাউনে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ বিপদেই আছে দলটি। বৃষ্টির কবলে পড়ে ৫০ ওভারের ম্যাচ হয়ে গেছে ৪০ ওভারে। টস জিতে ফিল্ডিং নেওয়া স্বাগতিকরা কন্ডিশনের ফায়দা তুলেছে ভালোভাবেই। অস্ট্রেলিয়াকে তারা বেঁধে রেখেছে মাত্র ১৫৪ রানে। ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হয়ে ফিফটি করতে পারেননি কেউই। সর্বোচ্চ ৩৭ করেছেন ডেভিড হাসি। ওয়েস্ট ইন্ডিজের অফ স্পিনার সুনীল নারাইন ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটাই তাঁর সেরা বোলিং। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুরু হয়নি স্বাগতিকদের ব্যাটিং। ওয়েবসাইট।